‘দলকানা’ প্রশাসনের দিন শেষ: পারফরম্যান্সই হবে একমাত্র মানদণ্ড— বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
অমিত
বলেছেন,
অতীতের
মতো
রাজনৈতিক পরিচয়নির্ভর বা
‘দলকানা’
কর্মকর্তাদের আর
দেখতে
চায়
না
সরকার।
পেশাদারিত্ব ও
কর্মদক্ষতার ভিত্তিতেই কর্মকর্তাদের মূল্যায়ন হবে,
বিশেষ
আনুকূল্যের কোনো
সুযোগ
থাকবে
না।
শনিবার
(২১
ফেব্রুয়ারি) যশোর-এ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে
মতবিনিময় সভায়
প্রধান
অতিথির
বক্তব্যে তিনি
এ
কথা
বলেন।
জেলা
প্রশাসক মোহাম্মদ আশেক
হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
জেলা
পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন,
জনগণের
ভোটে
নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে
সবাইকে
জবাবদিহিতার মধ্যে
থেকে
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ
করতে
হবে।
অসৎ
উদ্দেশ্যে দায়িত্ব পালনের
চেষ্টা
করলে
তা
বরদাস্ত করা
হবে
না।
উন্নয়ন
প্রসঙ্গে তিনি
যশোর
শিশু
হাসপাতালের এনআইসিইউ ও
করোনারি কেয়ার
ইউনিট
চালু,
যশোর
মেডিকেল কলেজ
হাসপাতালে ৫০০
শয্যা
পূর্ণাঙ্গ কার্যক্রম, বিসিক
ঝুমঝুমপুরে ফায়ার
সার্ভিস সাব-স্টেশন, বিশেষায়িত হিমাগার নির্মাণ, ভবদহসহ
জলাবদ্ধতা নিরসন,
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
ও
খাল
খননের
পরিকল্পনার কথা
তুলে
ধরেন।
মুক্তেশ্বরী নদীর
জায়গা
দখল
করে
প্লট
বিক্রির অভিযোগ
উল্লেখ
করে
তিনি
বলেন,
রাজনৈতিক পরিচয়
যাই
হোক—দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে
হবে।
নিজ
দলের
কেউ
জড়িত
থাকলেও
ছাড়
দেওয়া
হবে
না।
রমজানের প্রথম
দিনে
পৌর
এলাকায়
উচ্ছেদ
অভিযান
প্রসঙ্গে তিনি
বলেন,
নির্বাচিত সরকার
মানবিক
দৃষ্টিভঙ্গি নিয়েই
ফুটপাত
দখলমুক্ত ও
যানজট
নিরসনে
কাজ
করবে;
ক্ষতিগ্রস্তদের জন্য
বিকল্প
ব্যবস্থাও রাখতে
হবে।
এ
সময়
মাদক
ও
কিশোর
গ্যাংমুক্ত, নিরাপদ
যশোর
গড়ার
অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন
প্রতিমন্ত্রী।