নেতৃত্বে আসুক পরীক্ষিত কর্মী ত্যাগের মূল্যায়ন হোক এলাকাবাসীর দাবি

Tanjir Khan Rony | প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০০:২৭
নেতৃত্বে আসুক পরীক্ষিত কর্মী ত্যাগের মূল্যায়ন হোক এলাকাবাসীর দাবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদের আগামী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে তরুণ ও সাহসী রাজপথের কর্মী জনাব ইলিয়াসকে দেখতে চান সাধারণ নেতাকর্মী ও তৃণমূলের কর্মীরা। সংগঠনের দুঃসময়ের পরীক্ষিত এই নেতাকে গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় রাজনৈতিক মহলে জোর দাবি উঠেছে।


স্থানীয় নেতাকর্মীদের মতে, জনাব ইলিয়াস যুব অধিকার পরিষদের একজন নিষ্ঠাবান, সৎ ও আদর্শিক কর্মী। তিনি গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের একজন একনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত। সংগঠনের ক্রান্তিলগ্ন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে তাঁর সক্রিয় ও সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় সংগঠন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় একজন দক্ষ ও প্রকৃত সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


এ বিষয়ে স্থানীয় যুব অধিকার পরিষদের কয়েকজন তৃণমূল কর্মী জানান:


“আজকের সময়ে ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতৃত্বকে মূল্যায়ন করা ভীষণ জরুরি। সেই বিবেচনায় ইলিয়াস ভাই গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদে একজন যোগ্য, সর্বমহলে গ্রহণযোগ্য ও শক্তিশালী প্রার্থী।”


সাধারণ কর্মীদের বিশ্বাস, জনাব ইলিয়াস এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলে গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদ আরও বেশি সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে। তৃণমূলের কর্মীদের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটবে এবং সংগঠন সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।


“ত্যাগের মূল্যায়ন হোক, নেতৃত্বে আসুক পরীক্ষিত কর্মী”—এই স্লোগানকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীরা দলের নীতিনির্ধারক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ইলিয়াসকে গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করার জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

Login to comment

রাজনীতি নিয়ে আরও পড়ুন

Global Before Footer