পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

Tanjir Khan Rony | প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:০১
পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে এখনই পদত্যাগের চিন্তা করেননি বলে জানিয়েছেন তিনি। 


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেছেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম। তিনি জানিয়েছেন, আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা রয়েছে। সেখানে বিসিবির পরের নির্বাচনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে।


আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর, তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি কদিন আগে নতুন দায়িত্ব পেয়েছে। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। দায়িত্ব নেওয়ার পরই নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানিয়েছিলেন তিনি। 


জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করব।


তিনি বলেন, ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।


মন্তব্য করুন

Login to comment

সারা দেশ নিয়ে আরও পড়ুন

Global Before Footer