প্রাণী কল্যাণে তারেক রহমান: বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক চালু

Tanjir Khan Rony | প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২
প্রাণী কল্যাণে তারেক রহমান: বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক চালু

প্রাণীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর বনানীতে একটি ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে বনানীর কে ব্লকের ২৪ নম্বর (লেকপাড়) সড়কের ১৮ নম্বর ভবনে স্থাপিত এ ক্লিনিকের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও বাওয়ার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বাওয়া জানিয়েছে, প্রাণী ও প্রকৃতি সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আহত ও অসুস্থ প্রাণীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটি ইতোমধ্যে ঢাকায় বিনা মূল্যের একটি প্রাণী অ্যাম্বুলেন্স সেবাও পরিচালনা করছে।

বাওয়ার নেতারা বলেন, নতুন এই ক্লিনিকের মাধ্যমে পথপ্রাণীসহ বিভিন্ন প্রাণীর বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে, যা প্রাণহানি কমাতে সহায়ক হবে।

একই সঙ্গে প্রাণী সুরক্ষায় মানুষের অংশগ্রহণ ও সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে তারেক রহমান ক্লিনিকের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

মন্তব্য করুন

Login to comment

রাজনীতি নিয়ে আরও পড়ুন

Global Before Footer