প্রকৌশলী মামুনের চোখে সফল অপারেশন, সুস্থতার জন্য দোয়া কামনা
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট (কেপিআই) ৯৯ ব্যাচের শিক্ষার্থী, সঙ্গীত শিল্পী ও প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুনের চোখে সফল অপারেশন সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিস্থ আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আল-নুর আই হসপিটালে-এ তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন মামুন। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সফলভাবে অপারেশন সম্পন্ন হওয়ার পর বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন।
পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি একজন সংস্কৃতিমনা মানুষ ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবেও পরিচিত তিনি। সহপাঠী, সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি।
মো. আব্দুল্লাহ আল মামুনের দ্রুত সুস্থতা কামনায় তাঁর পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন। মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর পূর্ণ আরোগ্য কামনা করা হয়েছে।