স্বাস্থ্যখাত সংস্কারে রাজনৈতিক সদিচ্ছাই মূল চাবিকাঠি: হোসেন জিল্লুর রহমান

Tanjir Khan Rony | প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫
স্বাস্থ্যখাত সংস্কারে রাজনৈতিক সদিচ্ছাই মূল চাবিকাঠি: হোসেন জিল্লুর রহমান

দেশের স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে রাজনৈতিক অঙ্গীকারের কোনো বিকল্প নেই—এ মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে স্বাস্থ্যব্যবস্থাকে জাতীয় অগ্রাধিকারে আনতেই হবে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘প্রায়োরিটি হেলথ রিফর্ম অ্যাকশন এজেন্ডা: বাংলাদেশ রোড টু ইউনিভার্সাল হেলথ কভারেজ’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপে তিনি এসব কথা বলেন।

পিপিআরসি ও ইউএইচসি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে রাজনৈতিক দল, সরকার, সুশীল সমাজ, একাডেমিয়া ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বিপর্যয়কর স্বাস্থ্য ব্যয় এখনো বহু পরিবারকে দারিদ্র্যের মুখে ঠেলে দিচ্ছে।

অথচ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা কাঠামো শক্তিশালী হলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তিনি আসন্ন নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাদের কাছে স্বাস্থ্যখাত সংস্কারে সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি প্রত্যাশা করেন।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএইচসি ফোরামের সদস্যসচিব ডা. মো. আমিনুল হাসান। তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে রাজনৈতিক ধারাবাহিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, থাইল্যান্ডের মতো দেশে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের ফলেই জনগণের ব্যক্তিগত স্বাস্থ্যব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

আলোচনায় বক্তারা স্বাস্থ্যখাতে বাস্তবায়নগত দুর্বলতা, ভুল চিকিৎসা, কাঠামোগত সীমাবদ্ধতা ও দলীয় প্রভাবের সমালোচনা করেন এবং রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer