নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

Tanjir Khan Rony | প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩
নারী কর্মীদের ওপর হামলার অভিযোগে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ

খুলনা ও ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক বরকত উল্লাহ লতিফ বলেন, খুলনার দাকোপে নির্বাচনী প্রচারণার সময় নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়।

তাঁর দাবি, স্থানীয় জামায়াত নেতাদের নেতৃত্বে অন্তত ১১–১২ জন নারীকে ঘরে আটকে রেখে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

সমাবেশে ভোলার একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়, যেখানে ইসলামী আন্দোলনের এক প্রার্থীর কন্যার ওপর হামলার অভিযোগ আনা হয়। বক্তারা বলেন, এসব ঘটনায় জামায়াত তাদের কর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সহিংসতা পুনরাবৃত্তি হচ্ছে।

সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি শওকত ওসমান বলেন, রাজনৈতিক প্রতিযোগিতার নামে নারীদের ওপর হামলা চরম ধৃষ্টতা।

তিনি জামায়াত নেতৃবৃন্দকে তাদের কর্মীদের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Login to comment

রাজনীতি নিয়ে আরও পড়ুন

Global Before Footer